২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় জঙ্গি সন্দেহে আটক গ্রেপ্তারকৃত সরফরাজের জামিন আবেদন নামঞ্জুর

চুয়াডাঙ্গায় জঙ্গি সন্দেহে গ্রেপ্তারকৃত জেএমজেবি’র সদস্য সরফরাজ হেসেনের জামিনের আবেদন মঙ্গলবার নামঞ্জুর হয়েছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2005, 06:00 PM

Updated : 26 Apr 2022, 06:03 PM

আসামীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মানজার হোসেন জোয়ার্দার চুয়াডাঙ্গার আমলী আদালতের ক অঞ্চলে সরফরাজের জামিনের আবেদন করেন। বিজ্ঞ বিচারক প্রথম শ্রেনীর ম্যাজিস্ট্রেট হেমায়েত উদ্দিন জামিনের আবেদন নামঞ্জুর করে আসামীকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

১৭ আগস্টের বোমা বিস্ফোরণের ঘটনায় ২৪ আগস্ট তাকে শহর থেকে ৫৪ ধারায় আটক করে।