২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজী নিহত

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজন্দ্রপুর চৌরাস্তায় মঙ্গলবার বাসের চাকায় পিষ্ট হয়ে চাচা-ভাতিজীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2005, 08:42 PM

Updated : 26 Apr 2022, 06:02 PM

নিহতরা হলেন আব্দুল কুদ্দুছ (৭৩) এবং তার ভাতিজী রূপা (১০)। রূপার বাবার নাম নুরুল ইসলাম। তাদের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার মান্দারকান্দা গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা ১২টার দিকে নিহতরা রাজেন্দ্রপুর চৌরাস্তায় রাস্তা পারাপারের সময় ঢাকাগামী নিরাপদ পরিবহনের একটি বাস (ময়মনসিংহ-প-১১-০০২২) তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রূপা এবং হাসপাতালে নেওয়ার পথে কুদ্দুছ মার যায়। পুলিশ ঘাতক বাসটি আটক এবং চালক আউয়াল আকন্দকে গ্রেফতার করেছে।