২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে মানবাধিকার বিষয়ক কর্মশালা শুরু

দৃকের আয়োজনে সোমবার রাজধানীতে ‘প্রমোটিং হিউম্যান রাইটস থ্রু ইন্টারনেট’ শীর্ষক তিনদিনব্যাপী এক কর্মশালা শুরু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2005, 06:30 PM

Updated : 26 Apr 2022, 06:02 PM

ঢাকার বাইরের ছয়টি প্রেসক্লাবের আটজন সাংবাদিক ও ১১টি শীর্ষ মানবাধিকার সংগঠনের ১২ জন কর্মী এ কর্মশালায় অংশ নিয়েছে।

পাঠশালায় কর্মশালার প্রথম দিন সকাল ন’টায় শুরু হওয়া উদ্বোধনী অধিবেশনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রখ্যাত সাংবাদিক, মানবাধিকার কর্মী ড. হামিদা হোসেন, আফসান চৌধুরী, ড. শহিদুল আলম, আজিজুর রহিম পিউ, পাভেল পার্থ প্রমুখ।

ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিস (এফসিও) এবং বৃটিশ কাউন্সিলের সহায়তায় দৃক এ কর্মশালার আয়োজন করে।