১৭ আগস্ট বোমা বিস্ফোরণ: খুলনায় আটক ৩ জন জেআইসি থেকে জেল হাজতে
১৭ আগস্ট দেশব্যাপী ধারাবাহিক বোমা বিস্ফোরণ ঘটনায় খুলনা থেকে গ্রেফতারকৃত তিনজনকে ঢাকার জয়েন্ট ইন্টারোগেশন সেল থেকে ১২ দিনের রিমান্ড শেষে সোমবার খুলনা আনা হয়।
সোমবার খুলনা মুখ্য মহানগর হাকিমের আদালতে তাদের জামিন প্রার্থনা করা হলে আদালত তা না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করার নির্দেশ দেন।
১৭ আগস্ট বিস্ফোরণের পরপরই একজনকে এবং বাকি দু’জনকে ওই রাতেই গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হল আহলে হাদিস খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক গোলাম মোক্তাদির বাবু, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের কর্মী হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ ও জামায়াতে ইসলামীর কর্মী মুজিবর রহমান।
