পাচারের দায়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড
ভালো কাজের লোভ দেখিয়ে মালিবাগ রেলগেট বস্তির কুলসুম ও তার মেয়ে আলপনাকে ভারতে পাচারের দায়ে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।
সোমবার এ রায় দিয়েছেন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্র্যাইবুনাল-৩ এর বিচারক।
মামলার বিবরণে জানা যায়, মালিবাগ রেলগেট বস্তির নারী ও শিশু পাচারকারী দলের সদস্য নূরুননাহারের সঙ্গে ১৯৯৮ সালের ২৮ ডিসেম্বর হতদরিদ্র কুলসুমের পরিচয় হয়। ভাল কাজ দেওয়ার কথা বলে তাকে আর তার মেয়েকে নিয়ে বেনাপোল সীমান্ত দিয়ে তারা ভারতে যায় নূরুন্নাহার। কুলসুমের বাবা খোঁজাখুঁজি করে তাদের না পেয়ে রমনা থানায় জিডি করেন।
কয়েক মাস পরে নূরুননাহার মালিবাগে ফিরে আসলে অন্যরা তাকে কুলসুমের কথা জিজ্ঞেস করলে সে কিছু জানে না বলে জানায়।
পরে রমনা থানায় কুলসুমের বাবা নূরুননাহরের বিরুদ্ধে মামলা করে। কুলসুম এক পর্যায়ে দেশে ফিরে আসে। সে জানায়, তাকে ভারতের মুম্বাই থেকে পাকিস্তানে বিক্রি করে দেওয়া হয়েছিল।
