২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফল ও সবজির চেয়ে বেশি স্বাস্থ্য সুবিধা দেয় কফি: গবেষণা

শাক সবজি ও ফলমূলের তুলনায় কফি অনেক বেশি স্বাস্থ্যকর অ্যান্টিঅক্সিডেন্ট দিয়ে থাকে বলে নতুন এক গবেষণার ফলাফলে দেখা গেছে।

নিজস্ব প্রতিবেদক

মোহাম্মদউল্লাহ,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2005, 11:21 AM

Updated : 26 Apr 2022, 06:02 PM

শাক সবজি, ফলমূল, বাদাম, মসলা তেল এবং বিভিন্ন পানীয়সহ ১০০ টি খাদ্যের ওপর গবেষণা চালিয়ে মার্কিন গবেষকরা এই সিদ্ধান্তে এসেছেন। পেনসিলভোনয়ার স্ক্র্যানটন ইউনিভারসিটির প্রফেসর জো ভিনসন বলেন, কফিতে অন্যসব খাদ্যের তুলনায় অ্যান্টি অক্সিডেন্ট বেশি থাকে।

অ্যান্টিঅক্সিডেন্ট দেহের সেল এবং ডিএনএ ধ্বংসকারী ক্ষতিকর মলিকিউল-এর হাত থেকে রক্ষা পেতে সাহায্য করে। ক্যানসার এবং হৃদ রোগের বিরদ্ধেও অ্যান্টিঅক্সিডেন্ট কার্যকর প্রতিরোধ গড়ে তোলে ।

কফি পানে লিভার ও কোলন ক্যানসার ছাড়াও ডায়াবেটিস ও পারকিনসন্স রোগের ঝুঁকি হ্রাস পায় বলে গবেষণা সূত্রে জানা যায়।