২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা, গ্রেফতার ৩

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2005, 03:09 PM

Updated : 26 Apr 2022, 06:02 PM

পুলিশ জানায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সায়েদাবাদ ডিগ্রী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র মনির হোসেনকে শনিবার সন্ধ্যায় ৮/১০ জন লোক দা দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে।

আশংকাজনক অবস্থায় তাকে প্রথম ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুর ১২টায় তার মৃত্যু হয়।

এ ব্যাপারে কসবা থানায় একটি মামলা হয়েছে। পুলিশ রোববার মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে।