মোটা মানুষের মাইলিয়ড লিউকোমিয়ায় আক্রান্ত হওয়ার আশংকা বেশি
অতিরিক্ত মোটা মানুষের মাইলিয়ড লিউকোমিয়ায় আক্রান্ত হওয়ার আশংকা সাধারণের তুলনায় বেশি বলে গবেষকরা তথ্য প্রকাশ করেছে।
সম্প্রতি এক গবেষণা প্রতিবেদনে বলা হয়, স্বাভাবিক ওজনের মানুষের চেয়ে অতিরিক্ত ওজনের লোকদের মাইলিয়ড লিউকেমিয়া হওয়ার সম্ভাবনা পাঁচ গুণ বেশি।
বিশেষ করে সেন্ট্রাল অ্যাডিপোসিটি অর্থাৎ মেদ ভুড়ির কারণে বেশ কিছু সাধারণ ক্যানসারের ঝুঁকি রয়েছে। ৪০,৯০৯ জন লোককে আট বছর চার মাস পর্যবেক্ষণের ভিত্তিতে সম্প্রতি এ তথ্য প্রদান করেছেন মেলবোর্নের ভিকক্টোরিয়াস্থ ক্যানসার কাউন্সিলের গবেষকরা ।
শরীরের যে যে অংশে চর্বি জমার কথা নয় সেই ফ্যাটফ্রি অংশে প্রতি ১০ কেজি ওজন বৃদ্ধির জন্য এই ক্যানসারের সম্ভাবনা বাড়ে ৮৩ শতাংশ। আর কোমরের ঘের বা মাপ মাত্র ১০ সেন্টিমিটার বাড়লে এই ঝুঁকি বাড়ে ৩৫ শতাংশ ।
তবে অন্যান্য লিউকেমিয়ার সঙ্গে শরীর মোটা হওয়া বা ওবেসিটির কোন সম্পর্ক নেই বলে তারা জানান। ওবেসিটি দেহের ইমিউন ফাংশন বা রোগ প্রতিরোধ ক্ষমতারও রদবদল ঘটাতে পারে। ওজন কমাতে মোটা লোকরা সচরাচর যা করে অর্থাৎ উপোস করা বা পুষ্টিকর খাবার একেবারেই না খাওয়া-তাতেও রোগপ্রতিরোধ ক্ষমতা হ্রাস পায় বলে তারা জানান।
