২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনা এডওয়ার্ড কলেজ ক্যাম্পাসে যুবক হত্যা

পাবনার এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসে শনিবার ভোরে সন্ত্রাসীরা জীবন কুমার নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2005, 06:29 PM

Updated : 26 Apr 2022, 06:02 PM

পুলিশ সূত্র জানায়, শুক্রবার রাত ১২টার দিকে একদল সন্ত্রাসী শহরের শালগাড়িয়া মহল্লার দুলাল কুমারের ছেলে জীবন কুমার (২২)কে বাড়ি থেকে ধরে নিয়ে যায়। ভোর পৌনে পাঁচটার দিকে সন্ত্রাসীরা তাকে পাবনা এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজের শহীদ মিনার এলাকায় উপর্যপুরি কুপিয়ে ফেলে রেখে যায়। আশংকাজনক অবস্থায় পাবনা জেনারেল হহাসপাতালে নেয়ার পর তার মৃত্যু ঘটে।

চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে আশংকা করা হচ্ছে। এ ব্যাপারে পাবনা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।