২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় জহর হত্যা মামলার আসামিদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে জনতা

উত্তেজিত জনতা শুক্রবার রাতে জেলার নবীনগর উপজেলার বিটঘর গ্রামের ব্যবসায়ী জহিরুল ইসলাম ওরফে জহর হাজী হত্যা মামলার আসামিদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2005, 06:14 PM

Updated : 26 Apr 2022, 06:02 PM

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে বিটঘর গ্রামের কয়েক শ’ গ্রামবাসী একত্রিত হয়ে ব্যবসায়ী জহর হাজী হত্যা মামলার তিন আসামির বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেয়।

পূর্ব শত্রুতার জের ধরে গত ২১ আগস্ট রাতে জহিরুল ইসলাম ওরফে জহর হাজীকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে।

সুইডেন থেকে নিহতের দুই ভাই দেশের ফেরার পর শুক্রবার বারডেমের হিমাগার থেকে জহর হাজীর লাশ পারিবারিক কবরস্থানে দাফনের জন্য গ্রামে নিয়ে আসা হয়। দাফন শেষে স্থানীয় জনতা ঐক্যবদ্ধ হয়ে হত্যাকারিদের বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে দেয়।