পরিকল্পনা কমিশনের ভুলে আটকে আছে সিসিসির প্রকল্প
পরিকল্পনা কমিশনের ভুলের কারণে চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) রাস্তা নির্মাণ ও মেরামতের ৯৫ কোটি টাকার গুরুত্বপূর্ণ একটি প্রকল্পের কাজ থমকে আছে।
সিসিসি সূত্র জানায়, ‘চট্টগ্রাম মহানগর থেকে উপকূলীয় অঞ্চল পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণ ও মহানগরীর ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামত’ প্রকল্পটি গত ২৭ ফেব্রুয়ারি একনেকের অনুমোদনের পর পরিকল্পনা কমিশনে পাঠানো হয়।
সিসিসির প্রধান প্রকৌশলী মোহাম্মদ মোকতার আলম বিডিনিউজকে জানান, পরিকল্পনা কমিশন থেকে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো ফাইলে প্রকল্পের
নাম ভুল উল্লেখ করার কারণে অর্থপ্রাপ্তির ক্ষেত্রে এই জটিলতার সৃষ্টি হয়েছে।
সিসিসি সূত্র জানায়, চট্টগ্রাম মহানগরীর রাস্তা সংস্কারে এটি হচ্ছে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় প্রকল্প। তিন অংশে বিভক্ত এই প্রকল্পটির আওতায় বহদ্দারহাট খাঁজা রোড সম্প্রসারণ, মহানগরীর মূল সড়কগুলোর সাথে উপকূলীয় বেড়িবাঁধের ১৩টি সংযোগ সড়ক নির্মাণ ও নগরীর ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামত করা হবে।
প্রকল্পটির মোট ব্যয়ের মধ্যে ৭০ কোটি টাকা দিচ্ছে জাপানের ঋণ মওকুফ
ফান্ড । বাকি ২৫ কোটি টাকা দেবে বাংলাদেশ সরকার।
সূত্র মতে, প্রকল্প বাস্তবায়নের জন্য প্রথম ধাপে ৪২ কোটি টাকা ইতোমধ্যে সিসিসির হাতে পৌঁছে যাওয়ার কথা ছিল। কিšতু অর্থ মন্ত্রণালয়ে পাঠানো ফাইলে পরিকল্পনা কমিশন প্রকল্পের পুরো নাম না লিখে শুধু ‘চট্টগ্রাম মহানগরীর ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামত প্রকল্প’ উল্লেখ করেছে।
এই ভুল সংশোধন করার জন্য সিসিসির পক্ষ থেকে পরিকল্পনা কমিশনে কয়েক দফা চিঠি দেয়া সত্ত্বে¡ও বিষয়টি এখনও পর্যন্ত অমীমাংসিত রয়ে গেছে।
এদিকে অর্থ হাতে না পাওয়ায় সিসিসি ক্ষতিগ্রস্ত রাস্তাসমুহের মেরামত শুরু করতে পারছে না। সিসিসির অধীনে ৮৫০ কিঃমিঃ পাকা, আধা-পাকা ও কাঁচা রাস্তা রয়েছে। এরমধ্যে তিন শ’ কিঃমিঃ রাস্তাই বর্তমানে ক্ষতিগ্রস্ত।
