২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে যুবকের লাশ উদ্ধার

বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানের ড্রেন থেকে কোতয়ালী থানা পুলিশ শনিবার অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2005, 11:15 AM

Updated : 26 Apr 2022, 06:02 PM

স্থানীয়রা সকালে যুবকের লাশ পড়ে থাকতে দেখে কোতয়ালী পুলিশকে খবর দেয়। সাড়ে আটটার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।

বঙ্গবন্ধু উদ্যান সংলগ্ন বালুরমাঠ বস্তির বাসিন্দারা বিডিনিউজকে জানান, অজ্ঞাত যুবকটি মানসিক প্রতিবন্ধী। তারা ধারনা করছে, উদ্যানের পাশের একটি চায়ের দোকানের বেঞ্চে রাত যাপনের সময় অসাবধানতাবশত ড্রেনে পড়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে।