ইডেন কলেজের পুকুর থেকে ছাত্রীর মৃতদেহ উদ্ধার
ইডেন কলেজের খাদিজা হল সংলগ্ন পুকুর থেকে শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে এক ছাত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
সূত্র জানায়, মৃত ছাত্রীর নাম কানিজ ফাতেমা ফ্যান্সি (২২)। সে ইডেন কলেজের বি.কম (অনার্স) একাউন্টিং এর দ্বিতীয় বর্ষের ছাত্রী। সে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ওয়ালিউল্লাহর মেয়ে। ফ্যান্সি খাদিজা হলের ১১৭ নম্বর রুমে থাকতো। তার স্থানীয় ঠিকানা ছিল ৩১০, জিগাতলা, ধানমন্ডি, ঢাকা।
কলেজের কিছু শিক্ষার্থী শুক্রবার দুপুরে ফ্যান্সিকে বিমর্ষ অবস্থায় পুকুর পাড়ে বসতে দেখেছে। রাত সাড়ে আটটার দিকে তার সহপাঠীরা তাকে খোঁজাখুজি শুরু করে।
এক পর্যায়ে সহপাঠীরা পুকুর পাড়ে ফ্যান্সির স্যাণ্ডেল জোড়া দেখতে পেয়ে লালবাগ পুলিশ স্টেশনে খবর দেয়।
লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন রাত সাড়ে ১২টার দিকে পুকুর থেকে ফ্যান্সির মৃতদেহ উদ্ধার করে।
পুলিশের ধারণা ফ্যান্সি বিষপান করে আত্মহত্যা করেছে।
তার মৃতদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে এখনও পর্যন্ত কোন মামলা হয়নি।
