২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুদ্ধির দিক থেকে নারীদের তুলনায় পুরুষরা এগিয়ে

অবিশ্বাস্য হলেও সত্য যে পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান মানুষদের অধিকাংশই নারী নয়, পুরুষ। ব্রিটিশ মনোবিজ্ঞানীরা ২৪,০০০ জন শিক্ষার্থীর ওপর সম্প্রতি এক গবেষণা চালিয়ে এ সত্য আবিষ্কার করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শফিক রহমান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2005, 10:29 AM

Updated : 26 Apr 2022, 06:02 PM

ব্রিটিশ জার্নাল অব সাইকোলজিতে গবেষণাপ্রাপ্ত ফলাফল সম্বলিত প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার অপেক্ষায় রয়েছে।

গবেষকরা দাবি করেছেন, পুরুষরা নারীদের তুলনায় বুদ্ধিমত্তা পরিমাপের (আইকিউ) ক্ষেত্রে গড়ে কমপক্ষে পাঁচ পয়েন্ট এগিয়ে রয়েছে। আর যে কোনও জটিল পরিস্থিতি মোকাবেলায় পুরুষরাই বেশি উপযুক্ত।

নারীদের চেয়ে পুরুষরা কেন বেশি নোবেল অথবা দাবায় গ্রান্ডমাস্টার পুরস্কার জিতে নেয়-এমন একটি বাস্তবতাকে ব্যাখ্যা করতে ড. পল আরভিং ও অধ্যাপক রিচার্ড লিন বুদ্ধিমত্তার উপর লিঙ্গভেদের প্রভাব সংক্রান্ত গবেষণাটি পরিচালনা করেন।

তারা দেখিয়েছেন, বুদ্ধিমত্তার স্তর যত বাড়তে থাকে পুরুষরা বুদ্ধির দিক থেকে নারীদের ছাড়িয়ে যেতে থাকে। আইকিউ স্কোর ১২৫-কে এখানে সাধারণ স্কোর হিসেবে ধরা হয়েছে। কেননা, প্রথম শ্রেণী ডিগ্রিপ্রাপ্ত সাধারণ লোকজন হরহামেশাই এই স্কোর অর্জন করে থাকেন।

আইকিউ স্কোর যখন ১৫৫-তে গিয়ে দাঁড়ায় তখন দেখা যায়, প্রতি পাঁচ দশমিক পাঁচ জন পুরুষের পাশে একজন মাত্র নারী রয়েছে।

ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের সাইকোলজি বিভাগের সিনিয়র প্রভাষক ড. আরভিং প্রথমদিকে গবেষণার ফলাফল গ্রহণ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেননি। পরে প্রচুর প্রমাণ সাপেক্ষে নারী-পুরুষ বুদ্ধিমত্তার পার্থক্যের ক্ষেত্রে লিঙ্গ যে একটি প্রভাবক তা মেনে নিয়েছেন।

ইউনিভার্সিটি অব আলস্টারের এমিরেটাস অব সাইকোলজি প্রফেসর লিন যুক্তি দেখিয়েছেন, আইকিউ ও মস্তিস্ক আকারের সাথে লিঙ্গভেদের সম্পর্ক রয়েছে। তিনি বলেন, নারীদের চেয়ে পুরুষের শতকরা ১০ শতাংশ বড় মস্তিস্ক থাকে। আর বড় মস্তিস্ক বেশি ক্ষমতা ধারণ করতে সক্ষম। আর এ কারণেই পুরুষরা গড়ে নারীদের চেয়ে বেশি বুদ্ধিমান।