২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোমা বিস্ফোরণে জড়িত সন্দেহে সাতক্ষীরায় গ্রেপ্তারকৃত মুন্না ও নাসিরকে আরও ৮ দিনের রিমান্ডে

১৭ আগস্ট ধারাবাহিক বোমা বিস্ফোরণের সাথে জড়িত সন্দেহে সাতক্ষীরায় গ্রেপ্তারকৃত মনিরুজ্জামান মুন্না ও নাসিরউদ্দিনকে দ্ব্তিীয় দফায় আরও আটদিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2005, 08:12 PM

Updated : 26 Apr 2022, 06:01 PM

সিআইডি’র তদন্ত কর্মকর্তা ও ঢাকা জোনের এএসপি মুন্সী আতিকুর রহমান জানান, গত ১৮ আগস্ট গ্রেপ্তারের পর তাদের জিজ্ঞাসাবাদ করতে ৮ দিনের রিমান্ডে নেওয়া হয় এবং ঢাকায় জেআইসিতে তাদের জিজ্ঞাসাবাদ করা হয। জিজ্ঞাসাবাদ শেষে বুধবার রাতে তাদের সাতক্ষীরায় আনা হয় এবং বৃহস্পতিবার আদালতে হাজির করা হলে আদালত তাদের আরও ৮ দিনের রিমান্ড মঞ্জুর করে। এরপর জিজ্ঞাসাবাদের জন্যে আবার েেজআইসিতে পাঠানো হয়েছে।

পুলিশের একটি সূত্র জানায়, জিজ্ঞাসাবাদকালে মুন্না ও নাসির জানিয়েছে, সাতক্ষীরা সদরের আবাদের হাট এলাকায় অহেদ আলী, আশাশুনি উপজেলার কুল্লা গ্রামের নুর আলী মেম্বারের বাড়িতে নিয়মিত প্রশিক্ষণ ও সভা অনুষ্ঠিত হতো। তারা আরও জানায়, জেএমবি প্রধান শায়খ আবদুর রহমানের সাথে তারা কয়েকটি গোপন বৈঠকে অংশ নেয়।