২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত

সিরাজগঞ্জে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের শাহজাদপুরে বৃহস্পতিবার সকালে ট্রাকের ধাক্কায় এক স্কুল ছাত্র নিহত হয়েছে এবং আহত হয়েছে অন্তত চারজন।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2005, 04:45 PM

Updated : 26 Apr 2022, 06:02 PM

আহতদের শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার সকাল ১০টায় চারজন ছাত্র বহনকারী একটি স্কুল ভ্যান মহাসড়কের গঙ্গাপ্রসাদ পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংগে মুখোমুখি সংঘর্ষ হয় এবং ভ্যানটি ছিটকে রাস্তার পাশে পড়ে যায়। এতে ভ্যানচালকসহ অপর চারজন গুরুতর আহত হয়। পঞ্চম শ্রেণীর ছাত্র সোবহান আলী ও মনির হোসেনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে সোবহান মারা যায়।