২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোমা হামলায় জড়িত সন্দেহে ঝালকাঠিতে গ্রেফতারকৃত ফরিদ জেলহাজতে

বোমা হামলার ঘটনায় ঝালকাঠিতে গ্রেফতারকৃত ফরিদ হোসেনকে সাতদিন পুলিশ রিমান্ডের পর বৃহস্পতিবার জেল হাজতে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2005, 04:40 PM

Updated : 26 Apr 2022, 06:02 PM

রিমান্ড শেষে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণের আদেশ দেয়।

গত ১৭ আগস্ট দেশব্যাপী ধারাবাহিক বোমা হামলার ঘটনায় জড়িত সন্দেহে তাকে গ্রেফতার করা হয়েছিলো।

পুলিশ জানায়, ফরিদকে গ্রেফতারের একদিন পর তাকে রিমান্ডে নেয়া হয়। এসময় তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করেও কোন গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ পাওয়া যায়নি।