খাগড়াছড়ি থেকে পাচারকালে ৯ কেজি ওজনের ব্রোঞ্জের মূর্তিসহ ১জন আটক
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তাইংদং-এ মঙ্গলবার বিডিআর একটি যাত্রীবাহী বাসে (ফেনী-জ ০৫-০০৬৪) তল্লাশি চালিয়ে নয় কেজি ওজনের ব্রোঞ্জের তৈরি বুদ্ধ মূর্তিসহ আবুল হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছে।
বিডিআর সূত্র জানায়, জামিনি পাড়া ক্যাম্পের নিয়মিত অভিযান চলাকালে ধৃত যাত্রীর ব্যাগ তল্লাশি চালিয়ে পাঁচ লাখ টাকা মূল্যমানের এ মূর্তি আটক করা হয়।
আটককৃত ব্যক্তি জানায়, ফেনী থেকে এক ব্যক্তি তাকে তিন হাজার টাকার বিনিময়ে মূর্তিটি খাগড়াছড়ির তবলছড়ি পৌঁছে দিতে বলে।
এ ব্যাপারে মাটিরাঙ্গা থানায় মামলা হয়েছে।
