২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জন্মাষ্টমী উপলক্ষে ২৬ ও ২৭ আগস্ট অনুষ্ঠানমালা

শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব পালন উপলক্ষে ২৬ ও ২৭ আগস্ট ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে দু’দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে মহানগর সার্বজনীন পূজা কমিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2005, 06:40 PM

Updated : 26 Apr 2022, 06:01 PM

২৬ আগস্ট শুক্রবার সকাল আটটায় দেশ ও জাতির মঙ্গল কামনায় শ্রী শ্রী গীতা যজ্ঞ এবং বিকাল তিনটায় ঐতিহাসিক জন্মাষ্টমী মিছিল বের করা হবে। ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা এর উদ্বোধন করবেন।

২৭ আগস্ট বিকাল পাঁচটায় আলোচনা সভা এবং সন্ধ্যায় পদাবলী কীর্তন অনুষ্ঠিত হবে।

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এবং সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ জন্মাষ্টমী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। নেতৃবৃন্দ জন্মাষ্টমীর সকল কর্মসূচি যাতে নির্বিঘ্নে ও নিরাপদে অনুষ্ঠিত হয়, সেজন্য যথাযথ ব্যবস্থা নিতে সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান জানান।