সংবিধানের ওপর আঘাত হানার দায়ে সরকারকে অভিযুক্ত করেছেন ড. কামাল
শীর্ষস্থানীয় সংবিধান বিশেষজ্ঞ এবং গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন অভিযোগ করেছেন, সরকার দেশের বিচারব্যবস্থা ধ্বংস করার মাধ্যমে সংবিধানের ওপর আঘাত করছে।
মঙ্গলবার সরকার বিরোধী আইনজীবীদের সংগঠন গণতান্ত্রিক আইনজীবী সমিতি, সুপ্রিম কোর্ট শাখা আয়োজিত সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের দক্ষিণ হলে এক সম্মেলনে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন।
তিনি বলেন, সরকার যেভাবে দেশ চালাচ্ছে তাতে করে সাংবিধানিক বিধিবিধানকে বিপদের মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে।
তিনি বলেন, দেশের বর্তমান সংকটের বিষয়টি ভাষায় প্রকাশ করার মতো নয়।
তিনি আরও বলেন, জাতীয় নিরাপত্তার সুরক্ষা ফলক এবং দেশের সর্বোচ্চ আদালতের অভিভাবক সংবিধানের ওপর বিভিন্নভাবে আঘাত করা হচ্ছে। রাজনৈতিক সুবিধা লাভের জন্যে নয়, জাতীয় স্বার্থেই সংবিধানকে রক্ষা করতে হবে।
জাতিকে ধ্বংসের থেকে রক্ষা রতেই সংবিধান রক্ষার জন্যে তিনি আইনজীবীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।
গণতান্ত্রিক আইনজীবী সমিতি সুপ্রিম কোর্ট শাখার সভাপতি তাবারক হোসেনের সভাপতিত্বে আয়োজিত সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিচারপতি কাজী এবাদুল হক, সংগঠনের সভাপতি ব্যারিস্টার শফিকুল আহমেদ, ড. এম জহির, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সভাপতি মেহবুবে আলম, সেক্রেটারি অ্যাড. এম এনায়েতুর রহিম, অ্যাড. সুব্রত চৌধুরী, অ্যাড. ইউসুফ হোসেন হুমায়ুন এবং অ্যাড. গোলাম আলী টিপু।
সম্মেলনে ’৫২ সালের ভাষা আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদানের জন্যে কাজী গোলাম মাহবুব এবং এএনএম গাজীউল হকসহ বেশ কয়েকজন আইনজীবীকে এবং আইন বিষয়ক লেখালেখির জন্যে ড. এম জহিরকে স্বর্ণপদক প্রদান করা হয়।
