২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সার্কভুক্ত দেশগুলোতে শিগগিরই মাহিন্দ্র রিসোর্টস স্থাপিত হচ্ছে

মাহিন্দ্র অ্যান্ড মাহিন্দ্র গ্রুপের একটি প্রতিষ্ঠান মাহিন্দ্র হলিডেজ অ্যান্ড রিসোর্টস লিমিটেড সার্কভুক্ত দেশগুলোতে পর্যটন এলাকা গড়ে তুলতে যাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রদীপ চক্রবর্তী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2005, 07:00 PM

Updated : 26 Apr 2022, 06:01 PM

এজন্য কোম্পানিটি জমি কিনতে শুরু করেছে।

মাহিন্দ্র হলিডেজ এর ব্যবস্থাপনা পরিচালক রমেশ রমানাথন মঙ্গলবার চেন্নাইয়ে সাংবাদিকদের বলেন, সম্প্রতি আমরা থাইল্যান্ডে কিছু জমি কিনেছি এবং আশপাশের দেশগুলোতেও পর্যটন এলাকা স্থাপনের উপযোগী জমির সন্ধান করা হচ্ছে। তিনি বলেন, আগামী ছয় মাসের মধ্যেই সবকিছু চূড়ান্ত হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

ক্লাব মাহিন্দ্রের বর্তমান সদস্য সংখ্যা প্রায় ৪০ হাজার। কোম্পানির কার্যক্রম প্রতিবছর ৭০ থেকে ৮০ শতাংশ হারে বাড়ছে। ক্লাব মাহিন্দ্রকে বিশ্বমানে উন্নীত করার পরিকল্পনা রয়েছে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।