ভোলায় ৯ নৌকায় ডাকাতি
ভোলার তজমুদ্দিন মেঘনা অংশে সোমবার ভোরে জেলেদের নয়টি নৌকায় ডাকাতি হয়েছে। এতে আহত হয়েছে ৩০ জন।
তজমুদ্দিন মৎস্যজীবী সমিতি সূত্র জানায়, মনপুরা উপজেলার লতারচর এলাকায় মাছ ধরে ফেরার পথে জলদস্যু বাচ্চু ও বশির বাহিনী নৌকা আক্রমণ করে।
আহতদের অনেকেই হাসপাতালে ভর্তি হলেও জলদস্যুদের ভয়ে পুলিশকে জানায়নি।
