গ্রাম উন্নয়নে নতুন নতুন প্রাতিষ্ঠানিক কৌশল গ্রহণ করা প্রয়োজন আব্দুল মান্নান ভূঁইয়া
স্থানীয় সরকার , পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া বলেছেন, দেশের ৪০ শতাংশ মানুষ দারিদ্রসীমার নীচে বাস করে। তাদের অবস্থার উন্নয়নের জন্য নীতি নির্ধারকদের উচিত নতুন লক্ষ্যমাত্রা নির্দিষ্ট করে সামনের দিকে এগিয়ে যাওয়া।
সোমবার সিরডাপ মিলনায়তনে ‘বাংলাদেশে গ্রাম উন্নয়নে প্রাতিষ্ঠানিক কৌশল’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্ততায় তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, গ্রাম উন্নয়নে নতুন নতুন প্রাতিষ্ঠানিক কৌশল গ্রহণ করা প্রয়োজন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) নির্বাহী প্রফেসর রেহমান সোবহান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেনস মন্ত্রী পরিষদ সচিব ড. সাদাত হোসাইন, সচিব মোহাম্মদ হেদায়েতুল ইসলাম, সিরডাপের মহাসচিব ড. দূর্গা পি পয়দয়াল প্রমুখ।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন, সিরডাপের গবেষণা পরিচালক ড. মোমতাজ উদ্দিন আহমেদ।
বক্তারা বলেন, বাংলাদেশের গ্রামের উন্নয়নে উন্নয়ন কৌশলের ওপর ক্রমাগত পর্যালোচনা প্রয়োজন। এর কার্যকারিতা বাড়াতে ও লক্ষ্য মাত্রা অর্জন করতে অবশ্যই প্রাতিষ্ঠানিক কৌশলকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে জাতিকে এগিয়ে নিয়ে যেতে হবে।
