সউদী বাদশাকে ‘হেড অব দ্য মুসলিম উম্মাহ’ ঘোষণার প্রস্তাব দিয়েছেন এরশাদ
জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ পবিত্র মক্কা ও মদিনা শরীফের হেফাজতকারী হিসেবে সউদী বাদশাকে ‘হেড অব দ্য মুসলিম উম্মাহ’ ঘোষণার প্রস্তাব দিয়েছেন।
সউদী বাদশাহ আব্দুল্লাহ বিন আব্দুল আজিজের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে এরশাদ এ প্রস্তাব দেন।
এরশাদ শনিবার সউদী বাদশার সাথে সাক্ষাৎ করেন। এসময় এরশাদ বলেন, মুসলিমদের মহাপবিত্র স্থান কাবা শরীফ এবং মসজিদে নববীর হেফাজতকারি হচ্ছেন সউদী বাদশাহ। তিনি ব্যক্তিবিশেষ নন-একটি মহান প্রতিষ্ঠান। সে হিসেবে তাকে ‘হেড অব দ্য মুসলিম উম্মাহ’ ঘোষণা করা হতে পারে। প্রস্তাবটি সউদী বাদশাহ আগামী ওআইসি সম্মেলনে উত্থাপন করবেন বলে এরশাদকে জানান।
এরশাদ বাদশাহ ফাহদ বিন আবদুল আজিজের মৃত্যুতে শোক প্রকাশ, রাজপরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন এবং নতুন বাদশাহ আব্দুল্লাহ বিন আব্দুল আজিজকে অভিনন্দন জানানোর জন্যে শুক্রবার সউদী আরব গেছেন।
