২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা আসার পথে কলকাতা বিমানবন্দরে নাইজেরিয়ার নাগরিক আটক

ভুয়া কাগজ নিয়ে ভ্রমনের অভিযোগে রোববার ভারতের নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছে এক নাইজেরিয়ান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

পার্থ মুখোপাধ্যায়

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2005, 02:37 PM

Updated : 26 Apr 2022, 06:01 PM

বিমানবন্দরের অভিবাসন কর্তৃপক্ষ তাকে নাইজেরিয়ায় ফেরত পাঠিয়েছে।

অভিবাসন কর্মকর্তারা জানিয়েছেন, দুজন নাইজেরিয়ান নেপাল থেকে ভারত হয়ে ঢাকায় আসার পথে তাদের আটক করা হয়।

টি ওবি ও আইএস উদ নামক ওই দুই নাইজেরিয়ান নিজেদেরকে পর্যটক বলে দাবি করে বলে, তারা আগস্টে ভারতে আসে এবং পরে নেপাল যায়। এরপর তারা আবার ভারতে ফিরে এসে ঢাকা যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু বাংলাদেশে যাওয়ার কোন সুনির্দিষ্ট কারণ তারা বলতে পারেনি। ইমিগ্রেশন সূত্রে জানা যায়, উদ-এর আগস্টের ২৫ তারিখের মধ্যে নাইজেরিয়া ফিরে যাওয়ার কথা।

অন্যদিকে ওবি তার প্রকৃত পাসপোর্ট হারিয়ে ফেলার কথা বলে জানায়, নাইজেরিয়া থেকে তার ভাইয়ের আরেকটি পাসপোর্ট পাঠানোর কথা। কিন্তু ভারতীয় সরকারের ছাপযুক্ত ভুয়া পাসপোর্ট প্রমাণিত হওয়ার পরপরই বিমানবন্দর কর্মকর্তারা তাকে পুলিশের কাছে হস্তান্তর করে।