২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দাড়ি কাটার রেট ৫০ টাকা

সারাদেশে ১৭ আগস্ট সিরিজ বোমা হামলার পর খাগড়াছড়ির সেলুনগুলোতে দাড়ি কাটার হিড়িক পড়েছে। আর সুযোগ বুঝে সেলুনগুলোও বাড়িয়ে দিয়েছে দাড়ি কাটার রেট।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2005, 06:53 PM

Updated : 26 Apr 2022, 06:01 PM

বোমা বিষ্ফোরণের পর সন্দেহের দৃষ্টি মাদ্রাসা শিক্ষক ও ছাত্রদের ওপর পড়ায় এবং দুইজন মাদ্রাসা শিক্ষক গ্রেফতার হওয়ার পর দাড়িওয়ালা মানুষেরা হয়রানি থেকে বাঁচতে নাপিতের দ্বারস্থ হচ্ছে। আর সুযোগ বুঝেই সেলুন মালিকেরা দাড়ি কাটার রেট ১০ টাকা থেকে একলাফে ৫০ টাকায় নির্ধারণ করেছে। এখন জেলার বিভিন্ন স্থানে এই রেটে দাড়ি কাটা হচ্ছে।