২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পোলিও মুক্ত বাংলাদেশের পাঁচ বছর পূর্তি হচ্ছে সোমবার

২২ আগস্ট সোমবার পোলিও মুক্ত বাংলাদেশের পাচঁ বছর পূর্তি হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2005, 06:53 PM

Updated : 26 Apr 2022, 06:01 PM

এ উপলক্ষে স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার দুপুর সাড়ে ১২টায় এক প্রেস ব্রিফিং আহ্বান করেছে।

এতে স্বাস্থ্য মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন বাংলাদেশকে পোলিও মুক্ত রাখতে নেওয়া সরকারের বিভিন্ন কার্যক্রম ও সাফল্যের কারণ ব্যাখা করবেন।

মন্ত্রণালয় সূত্র জানায়, বাংলাদেশে সর্বশেষ ২০০০ সালে চার মাসের একটি শিশুর পোলিও রোগ ধরা পড়ে। এরপর থেকে দীর্ঘ পাঁচ বছরেও কারও পোলিও রোগ হয়নি।

সূত্র জানায়, বর্তমানে দেশে ৭২ ভাগ শিশুকে এক বছরে চার ডোজ পোলিও টিকা দেওয়া হচ্ছে। ফলে এ রোগের বিস্তার বন্ধ হয়ে গেছে। শিশুরাই মূলত: পোলিও রোগের প্রধান শিকার হয়।