মানিকগঞ্জে গৃহবধূ খুন
মানিকগঞ্জের সিংগাইরে শিরিন আক্তার নামে এক গৃহবধূ খুন হয়েছে। রোববার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করেছে।
পুলিশ জানায়, উপজেলার বেগুন ঢেউরী গ্রামের মোঃ জীবনের সাথে চার মাস আগে পার্শ্ববর্তী লক্ষ্মীপুর গ্রামের আব্দুস সামাদের মেয়ে শিরিনের বিয়ে হয়। শনিবার গভীর রাতে তাকে হত্যা করে ঘরের সিলিং ফ্যান-এর সাথে ফাঁসিতে ঝুলিয়ে রাখে। নিহত শিরিন আক্তারের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ তার স্বামীকে গ্রেফতার করেছে।
এ ব্যাপারে শিরিনের বাবা আব্দুস সামাদ বাদি হয়ে সিংগাইর থানায় মামলা দায়ের করেছে।
