ভুয়া হাবিব দুই দিনের রিমান্ডে
সগির হত্যা মামলার প্রধান আসামী ভুয়া হাবিবকে শনিবার দুই দিনের পুলিশ রিমান্ডে নেয়া হয়েছে।
শনিবার তাকে মহানগর হাকিমের আদালতে হাজির করে ডিবি সাত দিনের রিমান্ড প্রার্থনা করলে মহানগর হাকিম আব্দুর রউফ খান দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
