নরসিংদীতে কাবুল শাহ-এর মাজারের পাশে বোমা বিস্ফোরণ
বুধবার সারাদেশে বোমা বিস্ফোরণের রেশ কাটতে না কাটতেই নরসিংদীতে আবারও বোমা বিস্ফোরিত হয়েছে।
শহরের তরোয়াস্থ কাবুল শাহ-এর মাজার সংলগ্ন মাঠে শনিবার দুপুরে কয়েকটি বোমা বিস্ফোরিত হয়। এ সময় বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়ে এবং এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে।
বিস্ফোরণস্থলে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ সাগর নামে এক যুবককে খুঁজছে।
