কুয়াকাটায় ১০ জেলেসহ ট্রলার ডুবি
পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে প্রায় ৫ কিলোমিটার দূরের সাগরে শনিবার ১০ জেলেসহ মাছ ধরা ট্রলার এফবি নাজমা ডুবে গেছে।
এর প্রায় এক ঘন্টা পর অপর একটি ট্রলার ১০ জন জেলেকে উদ্ধার করে।
ট্রলার মাঝি গাফফার জানায়, মাছ বোঝাই করে আলীপুরে আসার সময় তীব্র স্রোতের তোড়ে সকাল ১০টার দিকে ট্রলারটি ডুবে যায়।
এতে করে মাছ ও জালসহ প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার রাত পযন্ত ট্রলারটি উদ্ধার করা যায়নি।
