গরীবদের তুলনায় ধনীরা বেশি সুখী
শারিরীক সুস্থতাই মানসিকভাবে ভালো থাকার একমাত্র উপায় বলে মনে করা হয়ে থাকে। আর এটা নির্ভর করে আর্থিক নিশ্চয়তা, শিক্ষা, বৈবাহিক অবস্থার ওপর।
ফলে দেখা যাচ্ছে গরীবদের তুলনায় ধনীরাই বেশি সুখী। সাম্প্রতিক এক গবেষণায় এমন তথ্যই উঠে এসেছে।
পেনসিলভানিয়া স্টেট বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিষয়ক গবেষক গ্লেন ফায়ারবাগ এবং হাভার্ড বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি শিক্ষার্থী লরা ট্যাশ ১৯৭২ থেকে ২০০২ সাল পর্যন্ত জেনারেল সোসাইটির এক গবেষণাকর্মে অংশ নেয়া ব্যক্তিদের বয়স, পরিবারের সদস্য সংখ্যা, আয় এবং সাধারণভাবে ভালো থাকা পরীক্ষা করে গবেষকরা এ ধরণের সিদ্ধান্তে পৌঁছেছেন বলে ইউরেক এলার্ট নামক একটি বিজ্ঞান সাময়িকীর প্রতিবেদনে বলা হয়েছে।
স্বাস্থ্য, শিক্ষা, বয়স বাড়ার প্রভাব, বর্ণ এবং বৈবাহিক অবস্থা মানুষের সুখী হওয়ার সাথে সম্পর্কিত বলে তাদের গবেষণায় খুঁজে পেয়েছেন।
গবেষণাকর্মটিকে তারা খুব সুখী, মোটামুটি সুখী এবং মোটেও সুখী নয়-এভাবে ভাগ করে নিয়েছিলেন। তারা দেখেন, আয়ের সাথে সুখে থাকার বিষয়টি বেশ সম্পর্কযুক্ত। ফায়ারবাগ বলেন, যেসব পরিবারের সদস্যরা বেশি আয় করে থাকে তারাই বেশি সুখী হয়ে থাকে।
