২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে ইসলামী ব্যাংক প্লেজড গোডাউন থেকে ৩৪ লাখ টাকার মালামাল লোপাট

ইসলামী ব্যাংক বেনাপোল শাখার বিনিয়োগকৃত প্লেজড গোডাউন থেকে প্রায় ৩৪ লাখ টাকার মালামাল খোয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2005, 12:07 PM

Updated : 26 Apr 2022, 06:00 PM

ঘটনার সাথে জড়িত সন্দেহে পোর্ট থানা পুলিশ বুধবার দু’জনকে আটক করেছে।

থানা ও ব্যাংক সূত্র জানায়, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বেনাপোল শাখা থেকে বেনাপোলের রওনক আলী নিজস্ব গোডাউন দেখিয়ে প্লেজড লোন নেয়। গোডাউনে চার হাজার একশ ৬১ টি বস্তা চাউল ও ১৮০ বস্তা ধান ছিল, যার মূল্য ৩৩ লাখ ৬৭ হাজার আটশ টাকা। নিয়মানুযায়ী গোডাউনের চাবি ব্যাংকে জমা থাকে, রওনক নকল চাবি তৈরি করে গোডাউন থেকে সমস্ত মালামাল সরিয়ে ফেলে।

পুলিশ দু’জনকে আটক করে তাদের স্বীকারোক্তি মোতাবেক ঝিকরগাছা থানার রাজার ডুমুরিয়া গ্রামের নূরুল ইসলামের বাড়ি থেকে ৫১ বস্তা চাউল উদ্ধার করেছে। আটককৃতরা হচ্ছে বেনাপোলের বাহাদুরপুরের মোশারফ এবং সবুজ।