২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোমা বিস্ফোরণের পর ঢাকায় আটক ৬, সারাদেশে অর্ধশতাধিক

রাজধানীসহ দেশব্যাপী বুধবার দফায় দফায় বোমা বিস্ফোরণের পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক ধরপাকড় শুরু করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2005, 09:01 PM

Updated : 26 Apr 2022, 06:00 PM

পুলিশের একজন উর্ধ্বতন কর্মকর্তা বিডিনিউজকে জানান, ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে ৫০ জনেরও বেশি লোককে ঘটনার সাথে জড়িত সন্দেহে আটক করা হয়েছে। তাদেরকে এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ জানায়, বিস্ফোরণের পরপরই ঢাকার জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর ও বাংলামোটর এলাকা থেকে ছয়জনকে আটক করা হয়েছে।

বাংলামোটর থেকে রুহুল আমিন (৩০) নামের একজনকে আটক করা হয়েছে।

এছাড়া জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটককৃতরা হলো-রবিউল (২৫), শাহজালাল (২০), হামিদুর (১৬), জাহিদুল (১৭) এবং কাওসার (১৮)।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (দক্ষিণ) ডিসি মাজহারুল হক বিডিনিউজকে জানান, বাংলামোটর এলাকা থেকে বোমা বিস্ফোরণে আহত রুহল আমিনকে আটক করে প্রথমে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। এরপর সেখান থেকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।