ফেনীতে ছাত্রদল ও শিবিরের মধ্যে ষংঘর্ষ, আহত ৬
ফেনী আলিয়া মাদ্রাসা ও কমার্স কলেজে বুধবার ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষে ৬ জন আহত হয়েছে।
সকালে পোস্টার লাগানোকে কেন্দ্র করে শহরের মিজান রোডের আলিয়া মাদ্রাসায় ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষ বাধে। এতে ছাত্র শিবিরের ফেনী কলেজ শাখার সভাপতি মিজানুর রহমান, কর্র্মী শহীদুল ইসলামসহ তিনজন আহত হয়।
অন্যদিকে বুধবার দুপুরে মহিপাল এলাকায় কমার্স কলেজে শিবির নবাগত ছাত্রদের স্বাগত জানিয়ে ব্যানার টানাতে গেলে ছাত্রদল তাদের বাধা দেয়। এ সময় সংঘর্ষ বাধলে শিবিরের শহর শাখার সভাপতি আবুল বশর, স্থানীয় কর্মী ফকরুদ্দিন সাহেদসহ তিনজন আত হয়।
