বরিশালে দুই আওয়ামী লীগ কর্মীকে প্রকাশ্যে দিগম্বর করে ছাত্রদল কর্মীদের উল্লাস
বরিশাল নগরীতে বুধবার আওয়ামী লীগের দুই নেতাকে দিগম্বর করেছে ছাত্রদলের ক্যাডারা।
দুপুরে বোমা হামলার প্রতিবাদে ছাত্রদলের একটি মিছিল থেকে এই আক্রমনের শিকার হন মহানগর আওয়ামী লীগের সভাপতি সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনার নিজামূল ইসলাম এবং সাবেক চীফ হুইপ আবুল হাসনাত আবদুল্লাহ’র চাচাতো ভাই আওয়ামী লীগ নেতা আমান সেরনিয়াবাত।
প্রত্যক্ষদর্শীরা জানান, নগরীরতে বোমা হামলার প্রতিবাদের ছাত্রদল বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি আশ্বিনীকুমার টাউন হল অতিক্রম করার সময় ওই দুই নেতা রিক্সায় করে মিছিলটি পাশ কাটিয়ে যাচ্ছিলেন। এই সময় ছাত্রদল কর্মীরা তাদের ধরে মারধোর করে এবং একই সাথে তাদের পরিধেয় কাপাড় প্রাকাশ্য দিবালোকে খুলে ফেলে উল্লাস করতে থাকে। এঘটনায় সময় রাস্তার দুপাশের শতশত জনতা ও পুলিশ নিরব ভূমিকা পালন করে।
