২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশজুড়ে বোমা হামলার ঘটনা পরিকল্পিত: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, সারাদেশে বোমা হামলা অত্যন্ত পরিকল্পিতভাবে চালানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2005, 06:47 PM

Updated : 26 Apr 2022, 06:00 PM

বুধবার বোমা হামলার পর পরই তিনি তার সচিবালয়স্থ কার্যালয়ে সাংবাদিকদের বলেন, এটা একটি বিচ্ছিন্ন ঘটনা নয় এবং একটি পরিকল্পনাকে সামনে রেখেই বোমা হামলাকারীরা এ হামলা চালিয়েছে।

বোমা হামলার পর প্রতিমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত আইন শৃংখলা সভা স্থগিত করে আইন প্রয়োগকারী সংস্থা এবং অন্যান্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে জরুরি বৈঠকে বসেন।

তিনি আরও বলেন, নিশ্চয়ই দেশজুড়ে বোমা হামলার পিছনে একটি লক্ষ্য ও উদ্দেশ্য রয়েছে। তিনি বলেন, হয়তো এ হামলাই শেষ নয় আরো হামলা হতে পারে।

স^রাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, সরকার সার্বিক ঘটনা সতর্কতার সাথে পর্যবেক্ষণ করছে এবং সমগ্র পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

আইন প্রয়োগকারি সংস্থাগুলোকে রাজধানী সহ সারাদেশের যানবাহনগুলোকে কঠোর ভাবে তল্লাশি করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, সরকার সতর্কতার সাথে পরিস্থিতি পর্যক্ষেণ করছে এবং কিভাবে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা যায় তার পরিকল্পনা করেছে।

মন্ত্রী বলেন, অপরাধিদের বিচার অবশ্যই করা হবে।