২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিকিৎসা শেষে মান্নান ভূঁইয়া দেশে ফিরেছেন

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আবদুল মান্নান ভূঁইয়া সিঙ্গাপুরে সপ্তাহব্যাপী চিকিৎসা শেষে বুধবার দুপুরে দেশে ফিরেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2005, 06:00 PM

Updated : 26 Apr 2022, 06:00 PM

বিমান বন্দরে বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভূইয়াকে স্বাগত জানান মৎস্য ও পশু সম্পদ মন্ত্রী আবদুল্লাহ আল নোমান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী ড. আব্দুল মঈন খান, এনজিও বিষয়ক প্রতিমন্ত্রী লুৎফর রহমান খান আজাদ, এলজিআরডি প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়া, জাতীয় সংসদের হুইপ মো: আশরাফ হোসেন এবং সংসদ সদস্য সাখাওয়াত হোসেন বকুল, ইলিয়াস আলী, খায়রুল কবীর খোকন প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি।

মান্নান ভূইয়া গত ১০ আগস্ট চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান।