২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে হত্যা মামলায় ১ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন

শেরপুরের মিজানুর রহমান মাষ্টার হত্যা মামলায় বুধবার এক জনকে ফাঁসি এবং অপর তিন আসামীকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2005, 06:15 PM

Updated : 26 Apr 2022, 06:00 PM

শেরপুরের জেলা ও দায়রা জজ আশীষ রঞ্জণ দাস এই রায় প্রদান করেন।

মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামীর নাম মোহাম্মদ সেলিম মাহমুদ হেলাল (২২)। যাবজ্জীবনপ্রাপ্তরা হচ্ছে জুয়েল (২৩), ফিরোজ মিয়া (২০) ও কালাম (৩৫)।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, পরকীয়া প্রেমের জের ধরে ২০০৩ সালের ১২ মার্চ রাত আটটার দিকে শ্রীবরদী উপজেলার ভায়াডাঙ্গা পাকারাস্তার তাতীহাটি আইডিয়াল হাই স্কুলের সামনে আসামীরা মিজানুর রহমান মাষ্টারকে ধারালো অস্ত্রের সাহায্যে কুপিয়ে খুন করে।