২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে মনসা মেলায় বোমা বিস্ফোরণ, গ্রেফতার ৪

মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী মনসা মেলায় মঙ্গলবার রাত নয়টার দিকে একটি বোমা বিস্ফোরিত হয়েছে। তবে বোমা বিস্ফোরণে কেউ হতাহত হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2005, 09:16 AM

Updated : 26 Apr 2022, 06:00 PM

সূত্র জানায়, বোমা বিস্ফোরণের পর আগত ক্রেতা-বিক্রেতারা আতঙ্কিত হয়ে প্রাণভয়ে এদিক ওদিক ছোটাছুটি শুরু করে। এ ঘটনায় শহরবাসীও আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে।

বিস্ফোরণের পর মেলার ভেতরে এবং বাইরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ বোমা বিস্ফোরণের সাথে জড়িত থাকার সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য মেলায় আগতদের তল্লাশী চালিয়ে চারজনকে আটক করেছে।

এদের মধ্যে আশরাফ ও মাশরাফির নাম পুলিশ জানিয়েছে।

এ ব্যাপারে সদর থানার ওসি বিডিনিউজকে জানান, সাত ও আট নম্বর দোকান নিয়ে দু‘পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারির ঘটনা ঘটে। পরে এক পক্ষ বোমা বিস্ফোরণ ঘটায়।