জাবি’ তে খাবারের দোকানগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান, অর্থদণ্ড
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) খাবারের দোকানগুলোতে মঙ্গলবার বিকালে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়েছে।
প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট জাহিদ হোসেনের নেতৃত্বে থানা পুলিশের একটি দল মাওলানা ভাসানী হল, বঙ্গবন্ধু হল, কামল উদ্দিন হল ও বিশ্ববিদ্যালয় সংলগ্ন ডেইরী গেইটে অভিযান চালিয়ে খাবারের দোকানগুলোতে ময়লা-আবর্জনা ও নোংরা পরিবেশ দেখতে পান। তারা কয়েকটি দোকান থেকে নকল সিগারেটও উদ্ধার করেন। অস্বাস্থ্যকর পরিবেশ তৈরির দায়ে এসময় বেশ কয়েকটি দোকান থেকে ভ্রাম্যমান আদালত বিভিন্ন অংকের অর্থদন্ড আদায় করেন।
দোকান মালিকরা জানান, পর্যপ্ত পরিমাণে পানি ও ময়লা নিস্কাশনের ব্যবস্থা না থাকায় এই অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্ঠি হয়েছে।
