২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিষাক্ত মদ পানে জেনেভা ক্যাম্পে ৩ যুবকের মৃত্যু

মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মঙ্গলবার তিন যুবক বিষাক্ত মদ খেয়ে মারা গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2005, 09:13 PM

Updated : 26 Apr 2022, 05:59 PM

এরা হচ্ছে আজিজ (২৮), কালু (৩০) ও তুন্ডা খলিফা (২৭)।

পুলিশ সূত্র জানায়, দুপুর দেড়টার দিকে বিষাক্ত মদ খেয়ে তিন যুবক অসুস্থ হয়ে পড়ে। এরপর তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আজিজ ও কালুকে মৃত ঘোষণা করেন।

সন্ধায় তুণ্ডা খলিফার মৃত্যু হয় বলে হাসপাতাল সূত্রে জানা যায়।

মরদেহগুলো ময়না তদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে।