ছেলেবেলায় বেশি মাছ খেলে পরবর্তী জীবনে স্ট্রোকের সম্ভাবনা থাকে
শিশু বয়সে সপ্তাহে দু’টুকরোর বেশি মাছ খেলে পরবর্তী জীবনে স্ট্রোকের ঝুঁকি থাকে বলে ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের গবেষকরা তাদের গবেষণায় খুঁজে পেয়েছেন।
গবেষকরা ১৯৩০ সালের শেষে পুরো যুক্তরাজ্যে পারিবারিক খাদ্যতালিকা ও স্বাস্থ্য-এর ওপর বয়ড অর-এর এক নিরীক্ষায় অংশ নেয়া প্রায় চার হাজারের বেশি লোকের মৃত্যুর কারণ উদ্ঘাটন করতে গিয়ে দেখেন বাচ্চা বয়সে তাদের খাদ্যতালিকার সাথে স্ট্রোকের বিশেষ সম্পর্ক রয়েছে। যদিও সে সময়ের খাদ্যাভাস ও অন্যান্য নৈতিকতার মধ্যে কোন সম্পর্ক খুঁজে পাওয়া যায়নি।
গবেষকরা বলেন, ‘যারা বাচ্চা বয়সে শাক-সবজি বেশি খেয়েছে, তাদের স্ট্রোকের সম্ভাবনা অনেক কম। তবে মাছের সাথে স্ট্রোকের নিবিড় সম্পর্কের সূত্র খুঁজে পেয়েছি আমরা।
যাদের খাদ্য তালিকায় মাছের পরিমাণ বেশি, অর্থাৎ সপ্তাহে দুই থেকে তিন টুকরো মাছ খায়, তাদের স্ট্রোকের ঝুঁকি দ্বিগুণ থাকে’ বলে মন্তব্য করেন ড. অ্যান্ডি। তারপরও নিজের ছেলেমেযেকে মাছ ছাড়া করতে রাজি নন তিনি। তবে প্রতিদিন না দিয়ে মাঝে মাঝে তাদের খাদ্য তালিকায় মাছ রাখার ব্যাপারে তিনি আগ্রহী।
