২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিএমজিতে যান্ত্রিক ত্রুটি, বিমানে চট্টগ্রাম গেলেন মীর নাছির

বেসরকারি জিএমজি এয়ারলাইন্সের ঢাকা চট্টগ্রাম রুটের একটি যাত্রীবাহি ফ্লাইট ( জেড ফাইভ ০৬২) সোমবার সকালে যান্ত্রিক ত্রুটির কারণে উড্ডয়নের পূর্ব মূহুর্তে যাত্রা বাতিল করে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2005, 09:27 PM

Updated : 26 Apr 2022, 05:59 PM

জিএমজি সূত্র জানায়, ওই ফ্লাইটের যাত্রী বিমান প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন তাৎক্ষণিকভাবে জিএমজিতে আর ভ্রমন না করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আরেকটি অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে চট্টগ্রাম যান।

সূত্র জানায়, বাতিল হওয়া ফ্লাইটটির যাত্রীদের মধ্যে কলকতা থেকে আসা জিএমজির কয়েকজন ট্রানজিট যাত্রীও ছিলেন। ফ্লাইটটির আসন সংখ্যা ৩৭ টি হলেও যাত্রীদের সঠিক সংখ্যা নিশ্চিত করে কেউ বলতে পারেনি।

জিএমজি’র একজন মুখপাত্র ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজকে জানান, কানাডিয়ান ড্যাশ এইট উড়োজাহাজটির বৈমানিক উড্ডয়নের পূর্বমূহুর্তে এটিতে কোনো যান্ত্রিক ত্রুটি রয়েছে বলে সংকেত পান। যাত্রী নিরাপত্তার স্বার্থে তাৎক্ষণিকভাবে তিনি যাত্রা বাতিল করেন।

তিনি জানান, ওই ফ্লাইটের যাত্রীদের ঘন্টাখানেক পর জিএমজির পরবর্তী ফ্লাইটে চট্টগ্রাম পাঠানো হয়। যান্ত্রিক ত্রুটি সারানোর এক ঘন্টা পর জেড ফাইভ ০৬২ ফ্লাইটটি আবার চট্টগ্রাম যাত্রা করে।