প্রধান বিচারপতির অনুপস্থিতিতে দায়িত্ব পালন করবেন বিচারপতি রুহুল আমিন
প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেনের অনুপস্থিতিকালীন বিচারপতি মোঃ রুহুল আমিন প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।
রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ সংবিধানের ৯৭ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে আগামী পয়লা সেপ্টেম্বর থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত প্রধান বিচারপতির অনুপস্থিতিকালীন অথবা তিনি পুনরায় স্বীয় কার্যভার গ্রহণ না করা পর্যন্ত সুপ্রিম কোর্ট আপিল বিভাগের প্রবীণতম বিচারক মোঃ রুহুল আমিনকে বাংলাদেশের প্রধান বিচারপতির কার্যভার পালনের দায়িত্ব প্রদান করেছেন। তথ্য বিবরণী।
