২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে দৈনিক আমার দেশ’র বিরুদ্ধে এক কোটি টাকার মানহানির মামলা, সমন জারি

দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ও শনিবারের ব্যঙ্গ ম্যাগাজিন ‘ভীমরুল’-এর একজন লেখকের বিরুদ্ধে সোমবার টাঙ্গাইলের ম্যাজিস্ট্রেট আদালত সমন জারি করেছে।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2005, 08:50 PM

Updated : 26 Apr 2022, 05:59 PM

আইনজীবীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় জেলা আইনজীবী সমিতির সভাপতি কে এম আবদুস সালাম পাত্রিকার সম্পাদক আমানুল্লাহ কবীর ও লেখক মাসুদ কামালসহ চারজনের বিরুদ্ধে মানহানির মামলা করার পর আদালত সমন জারি করল।

কে এম আবদুস সালাম চার জনকে বিবাদি করে তার দায়ের করা মামলার আর্জিতে বলেন, ওই নিবন্ধে কুরুচিপূর্ণ মন্তব্যের জন্যে আইন পেশার সুনাম ক্ষুন্ন হয়েছে। এ কারণে জেলা বার সমিতির পক্ষে সভাপতি বাদি হয়ে এক কোটি টাকার মানহানি করেন।

শুনানি শেষে বিজ্ঞ আদালত পত্রিকার সম্পাদক ও নিবন্ধ লেখকের বিরুদ্ধে আদালতে হাজির হওয়ার সমন জারি করেন।

আদালত সুত্রে জানা গেছে, ২০০ জন আইনজীবী এম আবদুস সালামের ওকালতনামায় স্বাক্ষর করেছেন।