২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাপের দংশনে সাপুড়ের মৃত্যু

সাপের দংশনে স্বয়ং সাপুড়ে সর্দারের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ভৈরবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ভৈরব প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2005, 07:30 PM

Updated : 26 Apr 2022, 05:59 PM

সোমবার সকালে নিজের পালিত সাপের দংশনে মারা গেছেন সাপুড়ে সর্দার মো. রাব্বানী (৪২)।

নারায়নগঞ্জের জনৈক আব্দুল করিমের ছেলে রাব্বানী গত দু’তিন মাস যাবত তার বহর নিয়ে কমলপুর বাসস্ট্যান্ড সংলগ্ন পতিত জমিতে বসবাস করছিলো।

সাপুড়ে রাব্বানী রোববার সন্ধ্যায় তার একটি পদ্ম গোখরা নিয়ে উপস্থিত জনতাকে খেলা দেখাচ্ছিলো। এক পর্যয়ে সাপটি তার হাতের আঙ্গুলে দংশন করে। এ সময় উপস্থিত সবাই তাকে চিকিৎসকের সাহায্য নেয়ার পরামর্শ দিলে সে তা প্রত্যাখ্যান করে নিজেই নিজের ঝাড় ফুঁক করেন। পরদিন সোমবার সকালে বেচারা সাপুরের মৃত্যু ঘটে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত মৃতের দাফন-কাফনের ব্যবস্থা না করে ওঝার খোঁজে ছোটাছুটি করছিলো বেদে বস্তির লোকজন। তারা জানায়, ওঝা আনা হলে তিন থেকে সাত দিনের মধ্যে মৃত রাব্বানী ‘সুস্থ’ হয়ে উঠবেন। এদিকে নিজের পালিত সাপের দংশনে সাপুড়ে সর্দারের মৃত্যুতে এলাকার উৎসুক জনতার ঢল নেমেছে সাপুড়ে বস্তিতে।