২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে সড়ক দুর্ঘটনায় ৩ বোন সহ ৪ জন নিহত

রংপুর শহরের তাহাট এলাকায় সোমবার বিকেলে এক সড়ক দুর্ঘটনায় তিন বোনসহ চার জন নিহত হয়েছে। এ ঘটনায় রংপুর-কুড়িগ্রাম সড়কে প্রায় দেড় ঘন্টা যান চলাচল বন্ধ ছিল।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2005, 07:17 PM

Updated : 26 Apr 2022, 05:59 PM

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রংপুর থেকে কুড়িগ্রামগামী একটি ট্রাক (ঢাকা মেট্ট্রো-ট-০৬-০১৩৮) একটি রিকশাকে পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলে তিন বোন মমতাজ (৩৫), পারভিন (৩০) ও শাহিনুর বেগম (২৪) এবং রিকশাচালক মোসলেমের মৃত্যু হয়। এ ঘটনায় আহত পথচারি করিম (২৮)কে আহত আশংকাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এঘটনার পর স্থানীয় লোকজন রংপুর-কুড়িগ্রাম সড়ক প্রায় দেড় ঘন্টা অবরোধ করে রাখলে রাস্তার দু’ধারে শত শত যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ গিয়ে অবরোধকারীদের সরিয়ে দিলে রাস্তায় পুনরায় যানবান চলাচল শরু হয়।

পুলিশ চালকসহ ঘাতক ট্রাকটি আটক করেছে। এবং নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠিয়েছে। নিহতদের বাড়ি পীরগাছা উপজেলার বিহারী গ্রামে।