ব্যবসায়ী শহীদুল্লাহ হত্যাকান্ডে আটক দুইজন তিনদিনের রিমান্ডে
মিরপুরের ধনাঢ্য ব্যবসায়ী কাজী মোহাম্মদ শহীদুল্লাহ হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে আটক আবুল কালাম আজাদ ও তুহিন মাহমুদকে সোমবার তিনদিনের পুলিশ রিমান্ডে নেয়া হয়েছে।
মিরপুর থানা পুলিশ সোমবার মুখ্য মহানগর হাকিমের আদালতে আসামীদ্বয়কে হাজির করে সাতদিনের রিমান্ডের আবেদন জানায়। মহানগর ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার তাদের জামিনের আবেদন বাতিল করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডের আবেদনে পুলিশ জানায়, মিরপুরের শীর্ষ সন্ত্রাসী শহাদতের ঘনিষ্ঠ সহযোগী রাজু ও তুহিন। এর আগে পুলিশ এই হত্যাকান্ডে আরেক সন্দেহভাজন সৈয়দ মোহাম্মদ সেলিমকে পাঁচ দিনের রিমান্ডে নেয় পুলিশ।
মিরপুর-১ এর বায়তুল মামুর মসজিদের সামনে গত ১২ আগস্ট দুর্বৃত্তদের গুলিতে ব্যবসায়ী শহীদুল্লাহ নিহত এবং তার ছেলে প্রিন্স আহত হয়।
