২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লার দেবিদ্বারে এমপির ক্যাডারদের হামলায় ১৫ আগস্টের অনুষ্ঠান পণ্ড

কুমিল্লার দেবিদ্বার উপজেলার ১৬টি ইউনিয়নে রোববার রাত ও সোমবার সকালে স্থানীয় সংসদ সদস্য মঞ্জুরুল আহসান মুন্সীর ক্যাডারদের হামলায় আওয়ামী লীগের ১৫ আগস্টের সকল কর্মকাণ্ড পণ্ড হয়ে গেছে। এ ঘটনায় পুলিশ আট যুবককে গ্রেফতার করেছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2005, 05:54 PM

Updated : 26 Apr 2022, 05:59 PM

বিএনপি ক্যাডাররা মাইক্রোবাসযোগে সাতটি স্থানে হামলা চালিয়ে গরু ছিনিয়ে নিয়ে যায়। গুনাইঘর ইউনিয়নে মিলাদের জন্যে আনা মিষ্টিও নিয়ে বিএনপি ক্যাডাররা। হামলাকারীরা কাঙালিভোজের জন্যে রান্না করা কয়েক পাতিল খাবার মাটিতে ফেলে দেয়।

স্থানীয় জনগণ অভিযোগ করে, পুলিশ প্রশাসানের প্রত্যক্ষ সহযোগিতায় এ ঘটনা সংঘটিত হয়েছে। এ ব্যাপারে স্থানীয় সংসদ সদস্যের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে ফোন বন্ধ পাওয়া যায়। স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে এ ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি কোনও মন্তব্য করতে অস্বীকার করেন।